নিজের কথা

 নিজের কথা

🖊️ খাদিজা বেগম 


পরের কথা শুনতে গিয়ে 

আমার নিজের কথা হয়নি শোনা,

পরের ঘরটি গড়তে গিয়ে 

আমার নিজের ঘরটি হয়নি বোনা।।


পড়েরে খবর রাখতে গিয়ে 

আমার হয়নি নেয়া নিজের খবর,

কোথায় ছিলাম কোথায় এলাম 

কোথায় আমার শেষ বিছানা কবর।

মাটির কায়া মাটি হবে 

রবে না সে এমন কাঁচা সোনা।।


ফুলের মত ঝরে যাবো 

পাখির মত উড়ে যাবো আমি, 

তবু কেন থাকার আশায় 

আরাম আয়েশ খুঁজি দামি দামি।।


আমার মাঝে কেবা থাকে 

আমি আবার কার ভিতরে থাকি,

ভেবেচিন্তে কুল মেলেনা 

সবি যেন শুভঙ্করের ফাঁকি।

কে কাহাকে দিচ্ছে ফাঁকি 

বুঝে ওঠা যায় না পাগল মোনা।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ