প্রেম খেলাপি
প্রেম খেলাপি
খাদিজা বেগম
তোমায় অনেক বিশ্বাস করে
ভালবেসে ঠাই দিয়েছি দিলে,
সেই তুমি আজ প্রেম খেলাপি
দিল ভেঙেছ অন্যের সাথে মিলে।।
কথা দিয়ে ভুলে গেছো
আমায় রেখে চলে গেছো দূরে,
তবু তোমায় দিল ভুলেনা
দিলের মাঝে শুধু জ্বলে পুড়ে।
প্রেম খেলাফি হলেও তুমি
অভিনয়ে অনেক পাকা ছিলে।।
সেই অভিনয় সত্যি ভেবে
সত্যি সত্যি প্রেমে পড়ে ছিলাম,
সেই প্রেম তোমার প্রতারণার
এক বাজারে হয়ে গেছে নিলাম।।
পাগল করে ছেড়ে গেছো
আমায় ভালোবাসি বলে বলে ,
এই পাগলামি কে থামাবে
বুক ভেসে যায় দুই নয়নের জলে।
তোমার কথায় মুগ্ধ হয়ে
ঝাঁপ দিয়েছি মিথ্যা প্রেমের ঝিলে।।
Comments
Post a Comment