চশমা ওয়ালা

 চশমা ওয়ালা 

খাদিজা বেগম 


ওরে ওও চশমা ওয়ালা

শোন রে শোন ওরে চশমা ওয়ালা,

তো ছোঁয়াতে নিভিয়ে দে 

এই হৃদয়ের ভালবাসার জ্বালা।।


ওরে ও ও চুড়ি ওলি 

শোন রে শোন ওরে চুড়ি ওলি,

ফুলের সুবাস এলে নাকে

দূরে দূরে কি আর থাকে অলি।

দুজন হারায় প্রেম মেহনায় 

মোমের মত গলে মনের তালা।।


ফুলে ফুলে দুলে দুলে 

জল বিহনে ঢেউ খেলে যায় আলি,

আমার এ মন কি যেন চায় 

সে কথাটা কেমন করে বলি।।


তুই যদি ফুল হয়ে থাকিস 

মনে রাখিস আমি প্রেমিক অলি,

তোর ফুলের ঐ মধুর তৃষ্ণায় 

আমি সদায় পুড়ে পুড়ে জ্বলি। 

সকল জ্বালা নিভে যাবে 

মন মিলালে মহান আল্লাহতালা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো