মৃত্যুর ভয় নাই
মৃত্যুর ভয় নাই
খাদিজা বেগম
আমরা সবাই এখন থেকে
হার না মানা বীর বাঙালি হাদী,
তাই আমাদের মৃত্যুর ভয় নাই
আমরা দুর্জয় দুর্বার প্রতিবাদী।।
আমাদের শীর হয়না কভু
মৃত্যুর ভয়ে ভীত হয়ে নত,
শহীদ হবার স্বাদ আমাদের
তাইতো বেঁচে থাকি বীরের মত।
তাই আমাদের বন্ধু ওরা
যারা মনে প্রানে সত্যবাদী।।
আধার ভাঙ্গা সূর্য আমরা
পূব আকাশে জেগে ওঠা দীপ্ত,
হুংকার দিয়ে ছুটে চলা
আমরা ক্ষ্যাপা হাওয়ার মত ক্ষিপ্ত।।
বীর বাঙালির সাহস দেখে
দৌড়ে দৌড়ে মৃত্যু পালায় দূরে,
বীর যোদ্ধাদের অগ্নিকণ্ঠে
জালিমের দল ছাই হয়ে যায় পুড়ে।
দেশের বুকে ঠাঁই পাবেনা
কোন দুর্নীতিবাজ উগ্রবাদী।।
Comments
Post a Comment