এত সুন্দর রূপে
এত সুন্দর রূপে
খাদিজা বেগম
এত সুন্দর রূপে রঙে
রব গড়েছেন তোমায় আমার জন্য,
তোমায় পেয়ে সব পেয়েছি
আজ নিজেকে মনে হয় খুব ধন্য।।
পাশাপাশি রেখো আমায়
তুমি থাকো আমার কাছাকাছি,
তোমায় ছাড়া প্রাণ বাঁচে না
আমি জিন্দা মরা হয়ে বাঁচি।
আমার স্বপ্নে আমার চিন্তায়
তুমি ছাড়া নাই কিছু আর অন্য।।
তোমার জন্য সৃষ্টি আমি
আমার জন্য সৃষ্টি হলে তুমি,
তুমি আমি ভিন্ন হলে
জীবন হবে ধুধু মরুভূমি।
তুমি আমার মন আকাশে
জোছনা ঝরা চন্দ্র হয়ে থেকো,
আমায় তোমার প্রেম সাগরে
তোমার বুকের ঊর্মি করে রেখো।
তোমায় পেয়ে জীবন আমার
যেন কানায় কানায় হলো পূর্ণ।
Comments
Post a Comment