প্রতারণার ছুরি 🗡️

 

আপন সেজে কাছে থেকে
মারলে বুকে প্রতারণার ছুরি, 🗡️
বারে বা বা কি অভিনয়
অভিনয়ে নেই তো তোমার জুরি।।

আমি তোমায় আপন ভেবে
ঠাই দিয়েছি যত্ন করে মনে,
সেই সুযোগে মন ভেঙ্গেছ
ঝড় তুলেছো ভালবাসার বনে।
তবু তোমায় ফিরে পেতে
ফের তোমারি পিছে পিছে ঘুরি।।

বিষ মাখানো ছুরি মেরে
জীবন আমার খুব বিষিয়ে দিলে,
আমি অনেক শান্তি পেতাম
এই জীবনটা তুমি কেড়ে নিলে।।

এখন জীবন মরার মতন
বাঁচা মরার মধ্যখানে আমি,
যন্ত্রণার এক সিঁড়ি বেয়ে
আমি যেন মরণ কুপে নামি।
কি দিয়ে এই প্রাণ বাঁচাবো
প্রেমে পড়ে সব হয়েছে চুরি।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো