লেখাপড়া করো
পড়ালেখা করো
খাদিজা বেগম
লেখাপড়া করো মেয়ে
তোমার মনোযোগ বাড়িয়ে,
পড়ার সময় অবহেলায়
যেতে দিও না হারিয়ে।।
পড়ালেখা শিখে তুমি
তোমায় শক্তিশালী গড়ো,
নিজের পায়ে দাড়াও তুমি
তোমার জীবনের হাল ধরো।
যাও প্রতিদিন যাও নীরবে
নিজে নিজেকে ছাড়িয়ে।
স্বামীর টাকা হয় না হজম
তবুও হয় না ডায়রিয়া,
চুপি চুপি ঝরে পড়ে
দুটি নয়নে বাহিয়া।।
বাবার ঘরে কাজ না করেও
কভু মেয়ে হয় না দোষী,
স্বামীর ঘরে হাজার করেও
স্ত্রীরা হয় যে রাক্ষসী।
অর্থ ছাড়া অর্থহীন প্রাণ
চলে চরণে মাড়িয়ে ।।
Comments
Post a Comment