প্রেমের শাখা
প্রেমের শাখা
খাদিজা বেগম
ভালোবাসা ছাড়া জীবন
অদৃশ্য এক জেলে বন্দী থাকা,
নিজের হাতে ভেঙে ফেলা
সুখ পাখিটার সুখের দুটি পাখা।।
রাজপ্রাসাদে ঘুম আসে না
রাজকীয় খাবারে নাই রুচি,
জীবন যেন প্রেমহীন গল্প
ব্যাথার রঙে রঙে লেখা সূচি।
সব থেকেও শূন্য শূন্য
বুকের ভেতর মস্ত বড় ফাঁকা।।
সুখের মেকাপ দামি কাপড়
মাকাল ফলের মত রঙিন লাগে,
ভালোবাসা ছাড়া ঘরে
বারে বারে মরার ইচ্ছা জাগে।।
পৃথিবীতে প্রেম বিহনে
কত মানুষ চোখের জলে ভাসে,
জিন্দা মরা মন তবুও
ভালবাসার স্মৃতি ভালবাসে।
ক্ষত মনে আনমনে চায়
তার ভিতরে জাগুগ প্রেমের শাখা।
Comments
Post a Comment