মন যদি না কথা শোনে

 মন যদি না কথা শোনে

খাদিজা বেগম 


মন যদি না কথা শুনে আমার 

বল আমার কিবা করার আছে? 

বারে বারে আমার এ মন আমায়

তোমার কাছে টেনে নিয়ে আসে।।


আমার মন যা বলে মনে মনে 

জানি না তা কেমন করে বলব, 

তুমি যদি যাও এরিয়া আমায় 

তোমার সাথে কেমন করে চলব।

আমি কেমন করে বোঝাবো যে

এই মন আমার তোমায় ভালোবাসে।।


আমি নইতো তোমার ছায়ার মত 

অন্ধকারে তোমায় ছেড়ে যাবো, 

আমি তোমার ভালোবাসা হয়ে 

তোমার সাথেই জনম জনম রবো।


যেমনি থাকে চাঁদের সাথে রাত্রি 

সোনালী রোদ থাকে দিনের সাথে, 

নদীর বুকে যেমন থাকে উর্মি 

তেমনি করেই থাকবো দিনে রাতে।

আমি থাকবো কাছাকাছি তোমার 

যত কাছে শ্বাস থাকলে প্রাণ বাঁচে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো