শহরের পথ
শহরের পথ
খাদিজা বেগম
মন চায় খুব ফিরে যাই সেই
সবুজ রঙে রাঙানো গায়,
সেথায় গিয়ে খালি পায়ে
হেঁটে বেড়াই নির্ভাবনায়।।
যেখানে নাই বায়ু দূষণ
দায়িত্বহীন গাড়িচালক,
নদীর মত আঁকাবাঁকা
খুব নিরাপদ গায়ের সড়ক।
এই শহরের সড়ক দেখে
মন টানে সেই গায়ের মায়ায়।।
পাল উড়িয়ে নৌকা চলে
মাঝি মাল্লা গায় ভাটির গান,
সেথায় গিয়ে থাকার জন্য
আমার এ মন করে আনচান।।
শহরের পথ বড় বিপদ
যখন তখন প্রাণ চলে যায়,
পঙ্গু হয় লোক, অন্ধ হয় চোখ
সচেতন জন খুঁজে উপায়।
আমাদের গায় খুব সকালে
পাখিদের গান নিদ্রা ভাঙ্গায়।।
এসো চলি ফুটপাত দিয়ে
ওভার ব্রিজ পার হয়ে যাই,
আইনজেনে আইন মেনে
নিরাপদ এই ভুবন সাজাই।
নিয়ম মানলে সব নিরাপদ
শহর বা গ্রাম সকল জায়গায়।।
Comments
Post a Comment