সরলা জন
সরলা জন
🖊️ খাদিজা বেগম
প্রতারণার শিকার হয়ে
আর কেঁদো না কেঁদো না মন,
সেই তো ছিল এক প্রতারক
তুমি ছিলে সরলা জন।।
সেই তো ছিল বিশ্বাসঘাতক
তুমি করেছিলে বিশ্বাস,
তুমি আজো বিশ্বস্ত জন
তোমার নির্মল শুধ্য নিঃশ্বাস।
সেই অমানুষ দুঃখ ছড়ায়
তুমি ছড়াও সুখের স্বপন।।
লোক ঠকানো যত অন্যায়
নিজে ঠকাও ততটাই পাপ,
ভেবে বলো হ্যা কিংবা না
নইলে বইতে হয় অভিশাপ।।
যাচাই বাছাই না করে আর
অন্ধের মত আর বিশ্বাস নয়,
অন্ধ বিশ্বাস নিয়ে আসে
ধীরে ধীরে জীবনের ক্ষয়।
সরলতার সাথে তোমায়
হতেই হবে খুব সচেতন।।
Comments
Post a Comment