আমার নিজের বাড়ি

 আমার নিজের বাড়ি 

🖊️ খাদিজা বেগম 


খুব ছোট্ট একটা দাবি আমার 

 আমি চাই যে আমার নিজের বাড়ি,

যেখানে কেউ বলবে না তো 

তুমি আমার এই বাড়ি যাও ছাড়ি।।


ছোট্ট মেয়ে বড় হলেই 

বিয়ে করে অন্য বাড়ি যাবে, 

স্বামীর বাড়ি থাকতে হবে 

যতই ঘৃণা অবহেলা পাবে।।

পুরুষ হয়ে জন্ম হয় নি 

তাই বলে কি মানুষ নয় কি নারী ??


সবার উপর মায়ের সম্মান 

পবিত্র ঐ কোরআন হাদিস বলে,

তবুও মা জীবন কাটায় 

কেঁদে কেঁদে দুই নয়নের জলে।।


বাবা বলে বাড়ি ছাড়ো

মা জননী তোমায় দিলাম বিয়ে,

স্বামী বলে বাড়ি ছাড়ো

বললে কথা তার দোষ ত্রুটি নিয়ে।

ছেলে বলে বাড়ি ছাড়ো

সয় না এতো কথার বাড়াবাড়ি।।


আমার বাড়ি থাকলে আমি 

কেউ বলবে না আমায় চলে যেতে,

কারো মুখের নোংরা কথা

আমার শুনতে হবে না কান পেতে।

সেথায় সইতে হবে না আর

নারীর উপর করা অত্যাচারী।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ