বেগম রোকেয়া

 বেগম রোকেয়া 

🖊️ খাদিজা বেগম 


বেগম রোকেয়া মানে হলো 

জ্বলন্ত এক মানবতার প্রতীক,

অন্ধকার ক্ষণ তাড়িয়ে যে 

আলোয় আলোয় ভরে দিল চারদিক।।


জ্ঞানী জনকে নিয়ে চলে 

মূর্খ জনের গালাগালির উৎসব, 

জ্ঞানী মূর্খের পার্থক্যটা

সব মানুষকে দাও বুঝিয়ে হে রব।

নারীর শিক্ষা, বুদ্ধিমত্তা 

যারা দেয় না পাত্তা তারাই অলীক।।


নারীর হাসি খুশি ওই মুখ 

দেখে যারা পায় না কোন স্বস্তি,

নারী দুঃখ কষ্টে থাকলে 

সেই সুযোগে খোঁজে নেবে মস্তি।।


তাইতো ওরা চায় না কভু 

ক্ষমতাবান হোক নারীরা কেহো,

নারীর অর্থ সম্মান থাকলে 

ভোগ করা যায় না তো নারীর দেহ।

দেহভোগী চায় না কভু 

নারীরা হোক অর্থ বিত্তের মালিক।।


#খদিজা_বেগম #khadija_begum #বাংলাদেশ #বেগম_রোকেয়া #everyonefollowers

#বেগম_রোকেয়া

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো