নাটক কিংবা ছবি না

 নাটক কিংবা ছবি না 

খাদিজা বেগম 


হয়তোবা ঠিক নয়তোবা ভুল 

এখন আমি ঠিক ভুল নিয়ে ভাবি না, 

আমার চোখে যা ছিল ঠিক 

তোমার চোখে সব ভুল ছিল সাবিনা।।


তুমি আমি আমরা কেহ 

কেন একে অন্যের জায়গায় ভাবি নাই,

কোথায় গেল দাবি গুলো 

এখন কেন আমাদের সেই দাবি নাই।

তুমি আমার কবিতার গান 

হয়তো আমি তোমার মনের কবি না।।


 আমি যদি কবি হতাম 

তোমায় ছন্দ করে রাখতাম কবিতায়, 

শিল্পী হলেও একে রাখতাম

ভালোবাসার রং মাখানো ছবিটায়।।


আমি প্রেমিক খুব নিরুপায় 

তোমায় কাছে রাখার উপায় জানা নাই,

বোবার মত কাঁদে এই মন

তোমার পিছে উড়ে যাবার ডানা নাই।

ঠিক ভুল নিয়ে বাস্তব জীবন

জীবনটা তো নাটক কিংবা ছবি না।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো