আমায় তাড়িয়ে

 

আমায় তাড়িয়ে

খাদিজা বেগম 

তোমার কথা ভাবতে গিয়ে
রেখেছিলাম আমার দু'হাত বাড়িয়ে,
খাজনা বিহীন রাখতে গিয়ে
আমার মনের রাজ্য গেল হারিয়ে।।

যেখানে নাই রাজ্য আমার
সেথায় আমি রাজা হব কেমনে,
যার কারনে সব হারালাম
আজ আমাকে ফকির বলে সেই জনে।
একটুখানি প্রেমের জন্য
কাঁদি তোমার প্রেম দুয়ারে দাঁড়িয়ে।।

তোমায় দেখার আগে আমার
একটা সুখে রাজ্য ছিল মন জুড়ে,
তোমায় রাখবো রানী করে
সেই আশাতে আজো আমার বুক পুড়ে।।

সে মন আমার ভেঙ্গেচুরে
তুমি কোথায় চলে গেলে পালিয়ে,
তোমায় ছাড়া অশ্রু জলে
ধীরে ধীরে আমি যাচ্ছি তলিয়ে।
তোমায় দিলাম আমার সবি
তবু তুমি দিলে আমায় তাড়িয়ে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো