স্বর্গ

 স্বর্গ থেকে 

খাদিজা বেগম 


তোমার দিকে চেয়ে চেয়ে 

যায় যদি যাক আমার পলক থেমে, 

তবু তোমায় ভালবেসে 

আমি ডুবে রবো তোমার প্রেমে।।


তোমার কথা শুনতে শুনতে 

জেগে জেগে হয় যদি হোক সকাল,

তোমার পায়ে পা মিলিয়ে 

চলতে চলতে যায় যদি যাক বিকাল।

তবু আমরা বন্দি হয়ে

থেকে যাব ভালবাসার ফ্রেমে।।


যেমন বন্দি হয়ে থাকে 

 দুটি ঠোঁটের ভাঁজে ভাঁজে হাসি,

তেমনি করেই থাকবো আমরা 

একে অন্যের তরে বারো মাসি।।


পাশাপশি থাকলে তুমি 

পৃথীবিটা স্বর্গের মত লাগে,

হাজার বছর ধরে শুধু 

তোমার কাছেই থাকার ইচ্ছা জাগে।

তুমি যেন স্বর্গ থেকে 

শুধু আমার জন্যই এলে নেমে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ