ছুটি নিয়ে যাবো

 

ছুটি নিয়ে যাবো

খাদিজা বেগম 

যত দিন যায় ততই যেন
এ জীবনটা কঠিন হয়ে ওঠে,
কিছুই ধরে রাখা যায় না
সবি যেন স্রোতের মত ছুটে।।

জীবন নদীর স্রোত ধারায়
সব চলে যায় অজানা এক টানে,
সাদা হয়ে যায় কালো চুল
চামড়ায় পড়ে ভাঁজ বার্ধক্যের বানে।
ঘ্রাণ ছড়িয়ে ছড়িয়ে প্রাণ
ঝরে পড়ে ফুলের মত ফুটে।

তবু কেন আমার আমার
করে করে করি মিথ্যা চিৎকার,
আমায় আমি চিনতাম যদি
আর দিতাম না অন্যজনকে ধিক্কার।।

ছুটাছুটির এই নিয়মে
চিরতরে ছুটি নিয়ে যাবো,
পাড়ের পয়সা আছে কি নাই
তাই নিয়ে মন এখন থেকে ভাবো।
যায় চলে যাক সব হারিয়ে
ঈমান যেতে দেব না তো টুটে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো