কি হয়ে গেলো

 

কি হয়ে গেলো
🖊️ খাদিজা বেগম 

তোমার হাতের ছোঁয়া লাগে
জানিনা কি হয়ে গেলো আমার,
একে একে খুলে গেলো
এই হৃদয়ের সকল বন্ধ দুয়ার।।

তোমার চোখে চোখ পড়িতে
আমার চোখের পলক গেল থেমে,
এখন আমি কি যে করি
মন পড়েছে তোমার চোখের প্রেমে।।
প্রেমের ঝরে পর্দা উড়ে
মন সামলানো দায় হয়েছে এবার।।

কি যে করি সহনা দেরি
তুমি এসো তাড়াতাড়ি ছুটে,
মন কাননে ফুল ফুটেছে
ভ্রমর হয়ে সব নিয়ে যাও লুটে।।

এসো এসো মনের ঘরে
তুমি থাকো মনের মানুষ হয়ে,
একলা জীবন বিরহী মন
চোখের জলে যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে।
তোমায় পেলে দূর হবে সব
এই জীবনের অমানিশার আঁধার।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো