শোন মেয়ে
শোনো মেয়ে
🖊️ খাদিজা বেগম
শোন মেয়ে যারে নিয়ে
স্বপ্ন দেখো রাত্রি জেগে জেগে,
সেইতো তোমার সোনালী ভোর
ভরে দেবে আঁধার মেঘে মেঘে।।
ভালোবাসার রং বদলে যায়
বদলে যাওয়া ঋতুর মত করে,
মনের আবেগ ফুরিয়ে যায়
চোখের পাতায় পাতায় বৃষ্টি ঝরে।
কত দেখলাম প্রেম পিরিতি
পুড়ে গেলো স্বার্থের আগুন লেগে।।
তুমি নও তো এতো সস্তা
তবু কেন যার তার হাতটা ধরো,
নিজের জীবন ভালোবেসে
নিজের মূল্য নিজেই তৈরি করো।।
সবুর করলে মেওয়া ফলে
জ্ঞানীগুনি সকল লোকে বলে,
সবুর হারা হইলে তুমি
তোমায় বাসতে হবে চোখের জলে।
অসময়ে প্রেম করিলে
তুমি ধ্বংস হবে ঝড়ের বেগে।।
Comments
Post a Comment