সত্যের শক্তি আবিষ্কার
সত্যের শক্তি আবিষ্কার
🖊️ খাদিজা বেগম
তোমার বাহির যত সুন্দর
ভিতর যেন ততই কুৎসিত কদাচার,
স্বার্থ বোঝ অর্থ বোঝ
তুমি শুধু বোঝনা তো সদাচার।।
যদি আয়নায় রূপ না দেখে
দেখা যেত তোমার অশ্লীল বিশ্রী মন,
কারো ক্ষতি আর করতে না
পরোপকার করে যেতে আজীবন।
পশুর চেয়েও হিংস্র তুমি
বিবেক নামের পাতাতে তার সমাচার।।
যেমন ফুলে ফুলে ছুটে
মৌমাছি দল করে মধু আহরণ,
তেমন করে ন্যায় সন্ধানে
মানুষের মন সদায় করে বিচরণ।
বিবেক বুদ্ধি দিয়ে তুমি
কর তোমার সত্যের শক্তি আবিষ্কার,
যত আছে মনের পোষা
লোভ-লালসা করে দিয়ো বহিষ্কার।
পরের ক্ষতি করে করে
নিজের উপর আর করো না অবিচার।।
Comments
Post a Comment