যদি হাত ধরে রাখতে

 যদি হাত ধরে রাখতে 

খাদিজা বেগম 


তোমার কাছেই থেকে যেতাম 

তুমি যদি আমায় কাছে ডাকতে,

তোমার বুকেই বুক মেলাতাম 

তুমি যদি এই হাত ধরে রাখতে।।


তুমি কেন ডাক দিলে না 

দাঁড়ালে না আমার সামনে এসে, 

এখন তোমার আমার জীবন 

দুই নয়নের জলে যাচ্ছে ভেসে। 

আমি না হয় ভুল করেছি 

তুমি না হয় ক্ষমার পরশ মাখতে।।


যেমন করে সাগর রাখে 

তার বুকেতে উর্মি মালা ধরে,

তেমন থাকতাম তোমার বুকেই 

আমায় রাখলে একটু আদর করে।।


এখনো তো আশায় আছি 

তুমি আসবে আমায় নিয়ে যেতে, 

তোমার সাথেই থাকব বলে 

মোনাজাতে কাঁদি দুই হাত পেতে।

বিরহী মন বারেবার চায়

তোমার সাথেই মিলেমিশে থাকতে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ