এসো এসো

  এসো এসো 

খাদিজা বেগম 


তুমি আমার পরান পাখি

সেই তুমি দাও যদি ফাঁকি, 

থাকবে না আর কিছুই আমার 

চাওয়া পাওয়ার হিসাব বাকি।।


পরিণত হয়ে যাব 

সাদা কাফন পরা লাশে,  

এই দুনিয়া ছেড়ে যাব 

তারা হব দূর আকাশে।

প্রতিটা দিন দেখব তোমায় 

খুলে রেখে আমার আঁখি।।


তুমি আছো তুমি রবে 

এই হৃদয়ে রাখবো তোমায়, 

যত দূরেই যাই না আমি 

দেবো না তো ভুলতে আমায়।।


চাওয়া পাওয়া তোমায় ঘিরে 

তুমি আমার প্রাণের বিত্ত, 

তোমাকে চাই আপন করে 

শ্বাস-নিঃশ্বাসের মত নিত্য।

এসো এসো অভিমানী 

আদর করে বুকে রাখি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো