তোমার প্রিয়

 তোমার প্রিয় 

খাদিজা বেগম 


কারো প্রিয় হইবা না হই 

আমায় তোমার প্রিয় করে নিও,

অর্থ সম্পদ দাও বা না দাও 

আমায় কানায় কানায় ঈমান দিও।।


তোমার দেয়া এই দেহটা 

চালাই যেন তোমার দেয়া মতে, 

চলে চলি যেন আমি 

তোমার সত্য সুন্দর ন্যায়ের পথে।

পাপের পথে যাবার আগেই 

তুমি আমায় অচল করে দিও।।


তোমার দেয়া এই দুই কানে

সাদা শুনে যেন তোমার বাণী,

আমায় তুমি সেই পথে নাও

যেই পথ ধরে চলে গেছে জ্ঞানী।।


তোমার দেয়া দুই নয়নে 

আমি দেখি যেন শুধু হালাল,

আমি কভু হই না যেন 

হারামী দের পক্ষে থাকা দালাল।

আমি যেন দিবানিশি 

হয়ে থাকি শুধু তোমার প্রিয়।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো