বেঈমান

 বেঈমান 

খাদিজা বেগম 


বেঈমান বেঈমান তুমি বেঈমান 

প্রেমের নামে করে গেছো বেঈমানি, 

আমার চোখে ভালোবাসার 

ধুলো দিয়ে করে গেছো শয়তানি।।


ভালোবাসা দেবার নামে

দিয়ে গেছো নিঃস্ব করে আমাকে,

দুঃখ ছাড়া সব হারালাম

অনেক বেশি বিশ্বাস করে তোমাকে।

জনে জনে শুনি আমি 

তুমি নাকি করো প্রেমের আমদানি।।


এতটা পথ চলার পরে 

কোন হিসাবে ছেড়ে দিলে আমার হাত,

এই প্রশ্নটার উত্তর খুঁজে 

দুই নয়নে শ্রাবণ ঝরে সারারাত।। 


চলেই যখন যাবে দূরে 

তবে কেন এল কাছে এতটা,

বল আমি কেমন করে 

সইবো তোমার চলে যাবার ক্ষতটা।

যেই প্রেম ছাড়া মরি আমি 

তুমি করো সেই প্রেমেরি রপ্তানি।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ