টিপ না দিলে
টিপ না দিলে
খাদিজা বেগম
টিপ না দিলে কপাল শূন্য
চুড়ি ছাড়া শূন্য হাত,
তুমি ছাড়া শূন্য আমি
শূন্য আমার এই বরাত।।
তোমার মাঝে আমার সকল
আনন্দ সুখ পূর্ণতা,
তুমি ছাড়া শেষ হবে না
এই জীবনের শূন্যতা।
তোমায় ছাড়া চাইনা আমার
একটি দিনের ও হায়াত।।
কথা ছাড়া শূন্য এ মুখ
শব্দ ছাড়া শূন্য কান,
চন্দ্র সূর্য ছাড়া শূন্য
শূন্য শূন্য ওই আসমান।।
তুমি আমি একটি জোড়া
একটি বাসার দুটি পাখি,
আমরা দুজন ভালবেসে
দুজনাকে আগলে রাখি।
খুব আনন্দে যাক না কেটে
তোমার আমার প্রতিটা রাত।।
Comments
Post a Comment