পাখির মত উড়ে
পাখি মত উড়ে
খাদিজা বেগম
মনটা আমার পাখির মত
উড়ে উড়ে খুঁজে তোমায়,
ভালবেসে কাছে টেনে
তুমি কেন নাও না আমায়??
তোমায় ছাড়া ভাল্লাগেনা
এই দুনিয়ায় কোন কিছু,
আমার এই মন পড়ে থাকে
শুধু তোমার পিছু পিছু।
এই বিরহ সয়না প্রাণে
মনে মনে মন তোমায় চায়।।
তুমি এলে মন খুশিতে
ফুলের মত পাপড়ি মেলে,
কষ্ট ভুলে হাসে এ মন
তোমার হাতের ছোঁয়া পেলে।।
আজ কতদিন হয়ে গেল
তোমায় আমি পাইনা কাছে,
তাড়াতাড়ি চলে এসো
অনেক কথা জমে আছে।
তুমি ছাড়া নেই তো আমার
বেঁচে থাকার কোন উপায়।।
Comments
Post a Comment