এই সেই রাজাকার
এই সেই রাজাকার
খাদিজা বেগম
এই সেই রাজাকার যারা ঊনিশত
একাত্তর সালে ঐ মুক্তি যুদ্ধের কালে,
তাল মিলিয়েছে পাকিস্তানিদের
ধর্ষণকারী পাক সেনাদের তালে তালে।।
একজন বিধবা গৃহ রমনিকে
টেনে নিয়ে দিল পাক সেনাদের হাতে,
পাক সেনাদলে হায়েনার মত
উল্লাস করেছে তাকে নিয়ে দিনে রাতে।
তারপরেও তারে একটা হাটে নিয়ে
নগ্ন করে তার সে শরীরে থুথু ঢালে।।
কানায় কানায় লোক ভরা ভিড়ে
নগ্ন দেহের পা দড়ি দিয়ে বাঁধে জিপে,
তার পরে জিপ গাড়ি হাটে ঘুরে
পরের পা বাঁধে আরেক জলপাই জিপে।।
তারপরে দুটি গাড়ি বিপরীতে ছুটে
সেই নারী দুইভাগে হয়ে গেল বিভক্ত,
দুটি প্রান্তে একটা দেহ চলে গেল
মাঝখানে ছড়িয়ে পড়ে রইলো লাল রক্ত।
এই সেই রাজাক পশুর দোসর
এরা নারীদেরকে ফাঁসিয়ে রাখেন জালে।।
এই সমাজে আজও আছে রাজাকার
যারা নারীর ক্ষতি করে করে করে উল্লাস,
ওদের দৃষ্টিতে নারী ভোগ্য পণ্য
শুধুই ভোগের জন্য নারীকে করে তালাশ।
কত যে নারীর দেহ পুড়ে যাচ্ছে
আজো তো ওদের বিষাক্ত কাজের ঝালে।।
Comments
Post a Comment