কেমন ভালো বাসো

 কেমন ভালো বাসো 

খাদিজা বেগম 


কেমন ভালো বাসো আমায়

একবারও তো তোমার কাছে টানো না,

তোমার কাছে যাবার জন্য 

মন উতলা সে কি তুমি জানো না??


তুমি যখন রাখবেই আমায়

তোমার ধরাছোঁয়ার বাইরে সড়িয়ে,

তবে কেন প্রথম প্রথম 

রেখেছিলে তোমার হাতে জড়িয়ে। 

তোমার ছোঁয়া পাবার জন্য 

ছটফটিয়ে মন মরে যায় বোঝ না??


তুমি যদি না বোঝো মন 

কে বুঝিবে আমার মনের বেদনা,

তুমি আমার আনন্দ, সুখ 

হাসি, কান্না এই হৃদয়ের সাধনা।।


তোমায় খুঁজে পাগল হয়ে 

বারে বারে আমি যাই পথ হারিয়ে, 

দয়া করে দাও দেখা দাও 

তোমার কাছে টেনে নাও হাত বাড়িয়ে।

এত করে ডাকি তোমায় 

তুমি কি গো আমার কথা শোনো না??

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ