মিলনে ঢেউ

 মিলনের ঢেউ 

খাদিজা বেগম 


তাজা তাজা শিশির ভেজা 

ফুলের বুকে মিলনের ঢেউ উঠেছে, 

ফুলের রূপে মাতাল হয়ে 

তাইতো আমার মন ভোমরা ছুটেছে।।


ফুলের ঘ্রাণে দিল ভরে যায় 

মনে মনে টান লাগে এই কলিজায়, 

দিবানিশি হৃদয় পুড়ে 

ছাই হয়ে যায় তার পিরিতের পিপাসায়।

ঘুমন্ত মন উঠলো জেগে 

যখন ঘুমের ঘোরে ওই ফুল ফুটেছে।।


ফুল ভোমরার মত যেন 

নারী পুরুষ একে অন্যের জীবনে,

তাদের মাঝে প্রেম না হলে 

কোন কিছুই হত না এই ভুবনে।।


প্রেম করো মন সত্য জেনে 

এই প্রেম স্রষ্টার দেয়া শ্রেষ্ঠ উপহার, 

প্রেমে জন্ম তোমার আমার 

করো প্রেমের সত্য সঠিক ব্যবহার।

একটুখানি প্রেমের জন্য 

কত প্রেমিক তার মাথাটা কুটেছে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো