আমি বড় একা
আমি বড় একা
খাদিজা বেগম
একা আমি বড় একা
তুমি ছাড়া আমার আর তো কেহ নাই,
এত বড় পৃথিবীতে
তোমায় ছাড়া হৃদয় পোড়া গন্ধ পাই।।
নদীর বুকে পানি থাকে
পানির বুকের উপর খেলা করে ঢেউ,
মানব মনে স্বপ্ন থাকে
স্বপ্ন পূরণ করার জন্য থাকে কেউ।।
পুড়া দুচোখ যেখানে চায়
আগুন লেগে সব হয়ে যায় পুড়ে ছাই।।
ফুলের বুকে মধু থাকে
অলির বুকে থাকে কত বাসনা,
হৃদ মাজারে থাকো তুমি
তবু কেন আমার কাছে আসো না।।
হাত বাড়িয়ে কান্দি আমি
চোখ মুছিয়ে করো আমায় করুনা,
আপন বলে এই জীবনে
শুধু তুমি তুমি আমার একজনা।
তুমি আমার আমার থেকো
শুরু থেকে শেষ পর্যন্ত তোমায় চাই।।
Comments
Post a Comment