পুরুষ সুন্দর রাগে

 পুরুষ সুন্দর রাগে 

খাদিজা বেগম 


নারী সুন্দর শাড়ি গয়নায় 

পুরুষ মানুষ সুন্দর রাগে,

সে রাগ যেন শুধু মাত্র 

শত্রুপক্ষের উপর জাগে।।


কোন পুরুষ রাগ দেখায় না 

নিজের ঘরের লোকের প্রতি, 

ঘরের প্রতি রাগ দেখালে 

ঘরে বাইরে সবার ক্ষতি। 

নিজের ঘরের মানুষগুলো 

খুব যতনে রাখা লাগে।।


নিজের ঘরে নিজেই যদি 

রাগের আগুন দেয় লাগিয়ে, 

সেই আগুনে ঘর পুড়ে যায়

কেউ দিওনা রাগ জাগিয়ে।।


এই জগতে কতজনার 

কেহ নাই তো আপন বলে,

কতজনার চোখ ভেসে যায় 

খোঁজ নেবার কেউ নাই বলে।

ঘরের ভিতর রাগ দেখালে 

ঘর ভেঙে যায় ভাগে ভাগে।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো