বুদ্ধিমতী

 বুদ্ধিমতী 

খাদিজা বেগম 


বিয়ে আমি করবো নাতো 

মেয়ে না হয় যদি বিদ্যাবতী,

দুধের আলতা চাইনা আমি 

হতেই হবে তাকে বুদ্ধিমতী।।


তার রঙেতে রঙিন হব

তার হাসিতে হৃদয়ের ফুল ফুটবে,

মরুর বুকে আসবে জোয়ার 

তার ছোয়াতে এই বুকে ঢেউ উটবে।

তার নয়নের পাতা খুললেই 

ঝাল মলিয়ে উঠবে সোনার জ্যোতি।।


শাহাজাদী চাইনা আমি 

চাই মানবিক গুণাবলীর মানুষ,

যে জন মনে প্রাণে পুষে 

ক্ষমা ধৈর্য নৈতিকতার জৌলুস।।


তার চাওয়াতে তার পাওয়াতে 

মিশে থাকবে আমার চাওয়া পাওয়া,

সুখে-দুখে বইবে শুধু 

তার আর আমার মাঝে স্বর্গের হাওয়া।

আমরা দুজন এই জীবনে 

কভু কারো করব নাতো ক্ষতি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো