বিশ্বকাপ

 বিশ্বকাপ

খাদিজা বেগম 


বিশ্বকাপ বিশ্বকাপ 

এলোরে এলো বিশ্বকাপ,

জনে জনেতে আনন্দ ঢেউ

বিশ্ব জুড়ে খুশীর ছাপ।


রাত্রি জেগে দেখব খেলা

দেখব খেলা দিন ভরিয়ে,

প্রিয় দলের বিজয়য়েতে

যাব খুশির সীমা ছাড়িয়ে।

দোকানপাটে রাস্তা ঘাটে

শুধু খেলার কথা আলাপ।


বিশ্বজুড়ে খেলার খুশী 

বাতাসে বইছে খেলার ঘ্রাণ,

প্রাণে প্রাণেতে বইছে প্রণয় 

এই খেলা দেখে জুড়াব প্রাণ।।



কেহ বা হারে কেহ বা জিতে 

কেহ বা কাঁদে কেহ বা হাসে,

তবু খেলার উল্লাসেতে

উল্লাসিত হৃদয় ভাসে।

তবু এ বুকে আশা রেখেছি

 আমরাই পাব বিশ্বকাপ।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন