শেষ বিদায়ের খবর
শেষ বিদায়ের খবর
খাদিজা বেগম
খুব সকালে ঘর ছেড়েছি
আবার ফিরে আসব বলে ঘরে,
কতজনেই ফিরবো না আর
চলে যাব না ফিরিবার তরে।।
মন জানো না জানো নারে
তুমি তোমার শেষ বিদায়ের খবর,
জানলে তুমি রাখতে ধরে
তোমার মাঝে সততা আর সবর।
ফুলের মত কখন যেন
তোমার জীবন যায় নিরবে ঝরে।।
ঘুমের আগে কত জনা
ভেবেছিলো খুব সকালে উঠবে,
রাতের শেষে ঘ্রাণ ছড়িয়ে
যখন গাছের ফুলগুলো সব ফুটবে।।
ফুল ফুটেছে ঘ্রাণ ছুটছে
ঘুম ভাঙেনি তবু অনেক লোকের,
হঠাৎ করে কানে আসে
লোকের চিৎকার স্বজন হারা শোকের।
তুমি আমি চলে যাচ্ছি
ধীরে ধীরে নিজের অগোচরে।।
Comments
Post a Comment