অহংকারে উড়ছ তুমি
অহংকারে উড়ছ তুমি
খাদিজা বেগম
তুমি যারে শত্রু ভেবে
তাড়িয়ে দাও তোমার থেকে দূরে,
সে জন তোমার বন্ধু ছিল
তোমার শত্রু তোমার অন্তর জুড়ে।।
তাইতো তুমি কথায় কথায়
বলছো মিথ্যা যাচ্ছো এত রেগে,
অহংকারে উড়ছ তুমি
একবার দেখ বিবেক নিয়ে জেগে।
আপনারে রেখে তুমি
ভুল করেছো পরের পিছে ঘুরে।।
আগে নিজে শুধরে নিয়ে
অন্যজনার ত্রুটি ধরো পরে,
মানুষ হতে পার বে নাতো
হিংসা, নিন্দা, পরো চর্চা করে।।
নিজ দায়িত্ব পালন করো
ভেবেচিন্তে নৈতিকতার সাথে,
তোমার জন্য ঝরে না যে
দুঃখের অশ্রু কারো আঁখি পাতে।
অন্যের ক্ষতি করতে গিয়ে
আর ফেল না নিজের কপাল পুড়ে।।
Comments
Post a Comment