নিজেকে তুই সামলা

 নিজেকে তুই সামলা

খাদিজা বেগম 


ও তোর নিভে যাবে রূপের আগুন 

ঝলমলে রূপ হয়ে যাবে কয়লা,

ও তোর যৌবন জোয়ার থাকবে না আর 

সেথায় জমে থাকবে শুধুই ময়লা।


ও তোর রূপ যৌবনের অহংকারে 

 আর দেখাইস না অন্যের উপর শক্তি,

ও তোর কু কর্ম ফল তোরি থাকবে 

এ থেকে তুই পাবি না তো মুক্তি।

ও মন পবিত্র জন না পেলে তুই 

প্রয়োজনে থেকে যাবি একলা।।


জানি একলা থাকার জ্বালা অনেক 

যে জ্বালার নাই কোন সীমা রেখা,

তবু জ্বালার শেষে পাবিরে তুই 

কল্পনাতীত অসীম সুখের দেখা।।


জানি মরে যাব বাঁচব না কেউ 

চলে যাবো দুদিন আগে পরে,

ও তোর মনব জীবন শ্রেষ্ঠ জীবন 

নষ্ট করিস না আর নোংরা কর্ম করে।

ও তোর কু কর্মফল কেউ নেবে না 

সময় থাকতে নিজেকে তুই সামলা।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো