ঘুরে দাড়া
ঘুরে দাঁড়া
খাদিজা বেগম
ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া
আবার তোরা ঘুরে দাঁড়া,
বিপ্লব এসে গেছে দরজায়
খট খট করে নাড়ছে কড়া।।
রাত্রি পেরাই শেষের দিকে
উঁকি দিচ্ছে নতুন আলো,
প্রতিবাদের কন্ঠে কন্ঠে
আগুন জ্বালো আগুন জ্বালো।
কানায় কানায় ভরছে জোয়ার
বইছে গণ স্রোতধারা।।
এই স্রোতেই ভেসে যাবে
মিথ্যাচারী অত্যাচারী,
প্রতিবাদের দাবানলে
পুড়ে যাবে স্বৈরাচারী।।
হাল ধর রে ভাই পাল তুলে দে
চলুক রক্ত জলেই তরী,
রণতরী বাইতে হবে
যাইতে হবে এদেশ গড়ি।
ভয়ভীতি সব মাটি দিয়ে
জাগিয়ে তোল তোদের শিরদাঁড়া।।
Comments
Post a Comment