রঙ্গ জানে
রঙ্গ জানে
খালেদা বেগম
রঙ্গ জানে রঙ্গ জানে
আমার বন্ধু কত রঙ্গ /জানে,
কাছে এলে দূরে ঠেলে
দূরে গেলে আবার কাছে /টানে।।
খুঁজলে তারে দেয় না ধরা
আবার আমার আশায় থাকে /জেগে,
ডাকলে তারে দায় না সাড়া
না ডাকলেও আবার থাকে /রেগে।
বন্ধু আমার আমিও তার
এই পৃথিবীর অনেকেই তা /মানে।।
তার অদৃশ্য এক বাঁধনে
সে রেখেছে আমায় ধরে /বেঁধে,
আমার দেখার বাইরে থাকে
তবু তারে দেখতে মরি /কেঁদে।।
তার কত রঙ কত যে রূপ
আমি অধম তার কিছুই না /জানি,
তার প্রেমেতে হৃদয় হাসে
দুই নয়নের উছলে পড়ে /পানি।
মনের মাঝে বাস করে সে
কথা বলে আমার কানে /কানে।।
Comments
Post a Comment