বৃষ্টির বেশে

 বৃষ্টির বেশে 

খাদিজা বেগম 


ওগো) তুমি এসে বৃষ্টির বেশে 

ভিজিয়ে দাও যখন আমায়,

তখন) আমার খোপার চুল থাকেনা 

থাকে না তো আমার খোপায়।


এলোমেলো হয়ে যায় সব

বৃষ্টির জলে খুলে খুলে,

পাগলা হাওয়ায় পাগল হয়ে 

হৃদয় নাচে দুলে দুলে।

আর কমনে বুঝাই বল

মন তোমাকে খুব কাছে চায়।


মন বিজলীর মত যেন 

ক্ষণে ক্ষণে চমকে ওঠে, 

যখন আমার ঠোঁট লেগে যায় 

বৃষ্টির দুটি ঠোঁটে ঠোঁটে।


বৃষ্টির জলে শাড়ি ভেজে 

আমার এই মন তো ভেজেনা,

মন ভেজাতে চাইছি যাকে 

সে তো আমার মন বোঝে না।

কত নিশি চলে গেল 

জেগে জেগে তার কল্পনায়।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ