জীবন নামের বৃক্ষ

 জীবন নামের বৃক্ষ 

খাদিজা বেগম 


জীবন নামের বৃক্ষ ডালে 

মরণ নামের পাখির বাসা, 

ওই বাসাটা ভেঙে গেলে 

আর থাকে না বাঁচার আশা।।


জীবন মরণ বসত করে 

একি দেহ নামের খাঁচায়,

ওরা যেন বন্ধু দুজন 

দুজনারে দুজন বাঁচায়।

একদিন ওদের যুদ্ধ হবে 

সেদিন ভাঙবে মাটির খাঁচা।।

 

যেমন করে বসত করে 

একি সাথে দিবারাত্রি,

তেমনি একি পথের পথিক 

জীবন কিংবা মরণ যাত্রি।।


যেখানে যাও যেখানে রও 

মরণ থেকে নাই তো নিস্তার,

মরণ তোমার শ্বাস-নিঃশ্বাসে

শিরায় শিরায় করছে বিস্তার।

খাঁচা ভরা কিসের দেমাগ 

যেই খাঁচা টার নাই ভরসা।।

Comments