বৃষ্টি ভেজা হাওয়া

 বৃষ্টি ভেজা হাওয়া 

খাদিজা বেগম 


বর্ষাকালে দিবানিশি 

বৃষ্টি নামে ঝির ঝিরিয়ে,

বৃষ্টি ভেজা হাওয়া লেগে 

মনটা জাগে শির শিরিয়ে।


জলের উপর বৃষ্টি হলে 

জল মিশি যায় জল তরঙ্গে,

বৃষ্টির তালে তাল মিলিয়ে 

মন মিশে যায় মনের সঙ্গে।

অবুঝ দেহ জেগে আছে 

মিলনের স্বাদ বুকে নিয়ে।।


বিজলির মত চমকে ওঠে 

তোমারি রূপ দুটি চোখে,

তোমায় ভেবে টেনে নিয়ে 

বালিশ রাখি আমার বুকে। 


একা একা থাকবো মলিন 

তোমায় ছেড়ে আর কতদিন, 

তুমি এসে ভালবাসে 

এ জীবনটা করো রঙিন।

শূন্য শূন্য এই হৃদয়টা 

দাও ভরিয়ে আদর দিয়ে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো