কি বুঝাচ্ছো

 কি বুঝাচ্ছো

খাদিজা বেগম 


কাকে তুমি কি বুঝাচ্ছো 

আমার আমার চিৎকার করে,

সারা জীবন থাকছ তুমি 

পরের বাড়ি পরের ঘরে।।


মালিক যখন বের করিবে 

তখন তুমি কোথায় রবে?

যাদের আপন ভাব তারা

কেউ দেবে না জায়গা ভবে।

ওই নামটাও অন্যের দেয়া 

তোমায় ডাকে যে নাম ধরে।।


অন্যে তোমায় জন্ম দিল 

অন্যে তোমায় রাখলো গর্ভে,

অন্যের কাছে যে ঋণ তোমার

কভু না শোধ করতে পারবে!!


এত ঋণী হয়েও তুমি 

উঁচু গলায় বলো কথা, 

কোথায় তোমার মনুষ্যত্ব 

কোথায় তোমার নৈতিকতা?

সময় থাকতে ভোগ ছড়িয়া 

ত্যাগে ত্যাগ লও সব ভরে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ