অবসান

 অবসান 

খাদিজা বেগম 


শুধু তোমার জন্য কান্দে 

কান্দে আমার অবুঝ প্রাণ,

তোমায় পেলেই হবে আমার 

সকল ব্যথার অবসান।।


তুমি ছাড়া শূন্য লাগে 

একলা লাগে নিজেকে,

কাছে এসে ভালবাসে 

পূর্ণতা দাও এ থেকে।

সয়না প্রাণে এতো এতো 

বিরহ আর অভিমান।।


তুমি এলেই আসিবে জোয়ার 

ভরে যাবে নদীর কূল,

গুনগুনিয়ে গাইবে অলি 

নানা রঙের ফুটবে ফুল।।


তোমার ভেবে বাসর সাজাই 

প্রতিটা দিন আনমনে,

তোমার আশায় জেগে থাকি 

ঘুম আসে না নয়নে‌।

তুমি ছাড়া দুঃখ থেকে 

আমি পাবো না গো ত্রাণ।।


 



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো