জীবন তরী
জীবন তরী
খাদিজা বেগম
পরের খাচ্ছি পরের পরছি
থাকছি পরের বাড়িতে,
আপন স্বপ্ন মাটি দিলাম
পরের মুখের ঝারিতে।।
সকাল বিকাল রাত্রি দিয়েও
আমি পাইনি পরের মন,
পরের সুরে সুর মিলিয়ে
শেষ করিলাম এই জীবন।
পোষা স্বপ্ন রান্না করলাম
পরের বাড়ির হাঁড়িতে।।
পরের তালে তাল মিলিয়ে
শেষ করেছি নিজের তাল,
শেষ বেলাতে এসে আমি
জীবন যুদ্ধে বেসামাল।।
নিজের বলে নাই কিছু আজ
দুই নয়নের জল ছাড়া,
দুঃখের জলে ভেসে যাচ্ছি
পাই না খুঁজে কিনারা।
ডুবো ডুবো জীবন তরী
আশা নাই এই তরীতে।।
Comments
Post a Comment