সঙ্গী বীনা জীবন
সঙ্গী বীনা জীবন
খাদিজা বেগম
একা একা তারা বীনা
জোৎস্না হীনা আকাশের চাঁদ,
সঙ্গী বীনা জীবন তেমন
মেটে না তো জীবনের সাধ।।
জ্যোৎস্না হয়ে এসো বন্ধু
জেগে থাকো আমার সাথে,
তারার মালা হয়ে এসো
ঝুলে থাকা এই গলাতে।
সাথী হয়ে সাথে থেকো
বন্ধু হয়ে ধরো দুই হাত।।
জল বিহনে ঢেউ খেলে না
মরুভূমি সাগরের মূল,
ঝরে পড়ে মধুর ভারে
ভোমর বীনা ফুটন্ত ফুল।।
ওই কূল চায় ঢেউ এর পরে ঢেউ
ওই ফুল চায় প্রেম ভোমরার পরশ ,
এই মনটা চায় যদি তোমায়
তবে তাতে কেন হয় দোষ?
সারা জীবন সাথে থেকো
যতটা দিন আছে হায়াত।।
Comments
Post a Comment