কোথায় দেখতে চাই

 কোথায় দেখতে চাই 

খাদিজা বেগম 


এসো) আমাকে নিয়ে ভাবি এই আমাকে আমি কি 

এই প্রশ্ন করেছি কোথায় দেখতে চাই আমি আমাকে?

তার) জন্য আমাকে কি কি করা উচিত ঠিক 

তা কি কভু করেছি, শাসন করেছি কি এই মনটাকে?


আমি) কোথায় থাকবো তা ঠিক করতে হবে 

এখনি এই আমাকে ভেবে চিন্তে মন সামলে রাখে।

আমি) যখন সূর্যের সামনে থাকি ঠিক 

তখনি আমার এ ছায়াটাও আমার (সামনে থাকে।


আমি) যখন সূর্যের পিছনে থাকি ঠিক 

তখনি আমার এ ছায়াটাও আমার (পিছনে থাকে। 

আমি) যখন সূর্যের ডানের পাশে ঠিক 

তখনি আমার এ ছায়াটাও আমার (ডানেই থাকে।


আমি) যখন সূর্যের বামের পাশে ঠিক 

তখনি আমার ঐ ছায়াটাও আমার বামেই থাকে।

আমি) যখন সূর্যের নিচের দিকে ঠিক 

তখনি আমার এ ছায়াটাও আমার চিচেই থাকে।


আমি) যখন সূর্যের উপরে থাকি ঠিক 

তখনি আমার এ ছায়াটাও আমার মাথায় থাকে।

আমি) যখন সূর্যের থেকে দূরে যাই ঠিক 

তখনি আমার এ ছায়াটাও আমার দূরেই থাকে।


আমি) যখন সূর্যের থেকে আঁধারে থাকি

তখন আমি পাই না আমাকে খুঁজে শুধু দেখি ঐ তাকে।

যেন) আমারি সে ছায়াতে আমাকে গিলে খেয়ে 

তার অন্ধকার পেটের ভিতরে সে আমাকে রাখে।


শোন) তাই বলি রে ও মন আলোর মাঝে থাকো 

কানায় কানায় তাই ভরে রাখো হৃদয়ে এই সততা কে।

বলি) সত্যের চেয়ে নাই আর কোন আলো ভাই 

এই সত্য হারালে খুঁজে পাবেনা আর কভু তোমাকে।।


Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ