প্রেমের বাজারে

 প্রেমের বাজারে 

খাদিজা বেগম 


স্বপ্নে এসে স্বপ্নে হারাও 

পাই না খুঁজে তোমারে,

তুমি এমন কি শান্তি পাও 

পাগল করে আমারে।।


ঘুমের ঘোরে আসো তুমি 

জেগে থাকলে আসো না,

তোমায় এত ভালোবাসি 

তুমি কেন বাসো না?

পাষাণ এরে ভালবেসে 

এই মন কাঁদে আহারে।।


তুমি ছাড়া আগুন জ্বলে 

আমার প্রেমের খামারে,

ভালবেসে নিভিয়ে দাও 

বলছি প্রেমের আবদারে।।


তুমায় ছাড়া মরুভূমি 

এই হৃদয়ের মাঝখানে,

তুমি আসলে জোয়ার আসবে 

মন ডুবাবো সেখানে।

এমন সরল মন পাবা না 

এই না প্রেমের বাজারে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো