অভিনয়টা

 অভিনয়টা 

খাদিজা বেগম 


আমি) তোর অভিনয় দেখে দেখে 

অভিনয়টা শিখে গেছি, 

এখন আর নাই কোন দুঃখ 

এই তো) আমিও বেশ ভালো আছি।


তোর অভিনয় খুব চমৎকার 

আমি মুগ্ধ ছিলাম তাতে,

মধুর মত মিথ্যা বলে 

অশ্রু ঝরাও আঁখি পাতে।

মন ভুলাতে আমিও এখন 

তোরি মত করে হাসি।।


চোখ জুড়াতে সেজে থাকি

পরিচ্ছন্ন পরিপাটি, 

এখন আমার কারো সাথেই 

হয় না কথার কাটাকাটি।


নিজের থাসে ব্যস্ত থাকি

নিজের স্বপ্ন পূরণ করতে,

কারো কথা ভেবে ভেবে 

চোখ দেবনা কভু ঝরতে।

এখন আমি আমাকেই

অনেক বেশী ভালবাসি।।

Comments