মন নিড়ানো ভালবাসা
মন নিড়ানো ভালবাসা
খাদিজা বেগম
কারো হতে দয়া পেতে
কোনদিনও আমি চাইনি,
চেয়েছিলাম ভরসার হাত
সেই হাত আমি আজও পাইনি।
বিশ্বাস করে ধরি যার হাত
বিশ্বাসঘাতক হয়ে যায় সে,
মানব রূপে কত পশু
জানিনা এই দুনিয়াতে।
আপন যাদের ভেবে ছিলাম
আমি তাদের আপন হইনি।।
অন্যজনার দয়া নিতে
ভাল লাগে না পৃথিবীতে,
মন নিড়ানো ভালোবাসা
এই মন চাচ্ছে শুধু দিতে।
দেওয়ার আশায় দিন চলে যায়
কেউ নিল না ভালোবাসা,
প্রেমের নামে ওরা করে
ধন সম্পদের নোংরা আশা।
আইন বোঝে না ফাইন বোঝে না
কথা বলে সব বেআইনি।।
Comments
Post a Comment