ব্যস্ত সময়
ব্যস্ত সময়
খাদিজা বেগম
তুমিও ব্যস্ত আমিও ব্যস্ত
আমাদের যায় ব্যস্ত সময়,
আর কি হবো না আগেরি মতন
এই ভেবে ভেবে তাই জাগে সংসয়।।
তিক্ত কাজের চাপে ভুলে গেছি
থাকতে মিষ্টি প্রেমের পরশে,
ভুলে গেছি বুঝি প্রেম ভালোবাসা
তাই এই মন ভরে আছে আক্রোশে।
থাকি একি ঘরে তবু বহুদূরে
মন কেঁদে ওঠে হারাবার ভয়।।
তোমার আমার মাঝে কেন আজ
মোবাইল নামের বিষাক্ত দেয়াল,
কাছের মানুষ দূরে রেখে কেন
দূর মানুষের এতটা খেয়াল।।
প্রতিটা দিন নানা কাজে শেষ
রাতের শরীর ভীষণ ক্লান্ত,
বারে বারে মন হাহাকার করে
যেন এ হৃদয়টা খুব অশান্ত।
মন যেতে চায় দূর অজানায়
এসো না সেথায় জুড়াবো হৃদয়।।
Comments
Post a Comment